Home  
আরবি  বাংলা  ইংরেজি  হিন্দি  পাঞ্জাবি  স্প্যানীশ  উর্দু 
সেরা দর এবং আরো অনেক কিছু

ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস কেন

  • মাতৃভাষাভাষী – জন্মগতভাবে যারা যে-ভাষায় কথা বলে, তাদের দিয়ে সে-ভাষায় কাজ করানোর গুরুত্ব অপরিসীম। কারণ তারা জানে সাংস্কৃতিক সূক্ষ্ম পার্থক্য, বাক্যাংশ প্রকাশের ধরন, স্থানীয় কথ্যভাষা, আর ব্যাকরণ ও ভাষারীতিও তারাই আয়ত্ত করেন ভালোভাবে। তাই মাতৃভাষাভাষীরাই ওই ভাষার সেরা অনুবাদক।
  • বিশেষজ্ঞ – ওপরের বর্ণনা মতে, ভাষায় দক্ষ হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিষয়বস্তুর জ্ঞানও গুরুত্বপূর্ণ। অনেক বিষয়েরই আছে বিশেষায়িত পারিভাষিক শব্দভাণ্ডার, ফরম্যাট ও ‍অন্যান্য রীতি বৈশিষ্ট্য যেগুলো হয়ত সাধারণ পাঠকের সহজেই দৃষ্টি এড়িয়ে যায়। তবে এটি অবশ্যই কঠিন ব্যাপার এমন একজন আর্মেনিয়ান ভাষাভাষী খুঁজে বের করা, যে কিনা প্রকৌশলবিদ্যায় ডিগ্রিধারী; কিংবা অর্থনীতিতে বিশেষজ্ঞ জন্মগত বাংলাভাষাভাষীর খোঁজ পাওয়াও দুরূহ ব্যাপার। এখানেই ইন্দাস ট্রান্সলেশন এগিয়ে আছে। সমগ্র এশিয়া মহাদেশ জুড়ে আমাদের যোগাযোগ রয়েছে অনুবাদকের সাথে, যার ফলে আমরা সম্ভবত খুঁজে বের করতে পারব সেই ভাষা-পেশাজীবীকে, যার অভিজ্ঞতা মিলে যাবে আপনার প্রয়োজন ও চাহিদার সাথে। যদি না মেলে, তবুও আমরা প্রায় নিশ্চিতভাবেই খুঁজে পাব কাউকে।
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট – ইন্দাস ট্রান্সলেশন অনুবাদের কাজটি সম্পন্ন করে সামগ্রিকভাবে, প্রাথমিক জিজ্ঞাসা থেকে শুরু করে অনুবাদ কাজ পরিপূর্ণ সম্পাদন হওয়া পর্যন্ত। এর মধ্যে আছে, অনুবাদের কাজ করা এবং প্রুফরিডিং ও সম্পাদনা করা, আর এর সব কিছুই করেন মাতৃভাষাভাষী ব্যক্তিরা। অনুবাদ শিল্পে বহু বছরের অভিজ্ঞতার ফলে আমরা জানি একটা কাজ কিভাবে বা কতক্ষণে করা যাবে এবং সেভাবেই কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা কার্য সম্পাদন করি।
  • নিরবচ্ছিন্ন গুণগত মান – আমাদের গুণগত মান ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করি যেন ক্লায়েন্টের কাছে প্রেরিত প্রতিটি ডকুমেন্টেই আমাদের কঠোর আদর্শমান বজায় থাকে। তার মানে হল, আপনি আমাদের ওপর নিশ্চিন্তে নির্ভর করতে পারেন যে আপনি অবশ্যই সর্বোচ্চ মানসম্পন্ন কাজই আমাদের কাছ থেকে পাবেন।
  • স্থানীয় জ্ঞান – ইন্দাস ট্রান্সলেশনের অধিকাংশ লোকই এশিয়া থেকে আসা, তাই এর কর্মী ও অনুবাদকদের রয়েছে এশীয় সাংস্কৃতিক জ্ঞান যা ভাষাগত দক্ষতাকে সহায়তা করে। সুতরাং আমাদের অনুবাদ হয় সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য ও রীতির দিক থেকে সুচারু।
  • বিরল ভাষা – কুর্দি, ক্যাম্বোডিয়ান বা কাজাখ যে ভাষায়ই আপনার অনুবাদ দরকার, আপনি সঠিক জায়গায় এসেছেন। ইন্দাস ট্রান্সলেশনে এসবই আমাদের বিশেষত্ব, কেবল দুর্বোধ্য অচিন ভাষা নয়। আমাদের ভাষার ব্যাপ্তি এখন প্রায় ৬০-এ দাঁড়িয়েছে, যার মধ্যে ২০টি ভারতীয় উপমহাদেশের।
© ২০০৯ ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস, সকল স্বত্ত্ব সংরক্ষিত সাইট ডিজাইন ও তৈরি করেছে JB Softech.com