Home  
আরবি  বাংলা  ইংরেজি  হিন্দি  পাঞ্জাবি  স্প্যানীশ  উর্দু 

অনুবাদ

    উৎস ভাষায় (source language) লেখা পাঠ্যের অর্থ উদ্দীষ্ট ভাষায় (target language) প্রকাশ করার কলাকে অনুবাদ/তরজমা/ভাষান্তর বলা হয়। শুনতে সহজ শোনালেও এই প্রক্রিয়ায় জড়িত আছে অনেক কিছু। উৎস ভাষার লেখাকে আক্ষরিকভাবে অন্য আরেকটি ভাষায় লেখলেই তাকে অনুবাদ বলা চলে না।

    অনুবাদ পেশায় সম্প্রতি দু’টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে: বিশ্বায়ন ও বিশেষায়ন। বেশি দিন আগের কথা নয় যখন অনুবাদকরা প্রধানত স্থানীয় বাজারে কাজ করতেন এবং হাতে হাতে কাজ জমা দিতেন। ইন্টারনেট ও ই-মেইলের প্রসারের সাথে সাথে এই পেশা বৈশ্বিক গণ্ডিতে পা রেখেছে এবং ভৌগোলিক সীমানার সীমাবদ্ধতা দূর হয়ে গেছে।

    ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস অবশ্য মনে করে এটা কেবল সূচনা মাত্র। আমরা অনুবাদকে যান্ত্রিক, আক্ষরিক, শব্দের পিঠে শব্দ লাগানো হিসেবে মনে করি না। আমরা অনুবাদে মূল লেখার অর্থ, ভাব, আবেগকে তুলে আনি, কেবল শব্দার্থ লিখি না।

© ২০০৯ ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস, সকল স্বত্ত্ব সংরক্ষিত সাইট ডিজাইন ও তৈরি করেছে JB Softech.com