Home  
আরবি  বাংলা  ইংরেজি  হিন্দি  পাঞ্জাবি  স্প্যানীশ  উর্দু 

মান প্রক্রিয়া

    ভুল তো হতেই পারে, আর তাই নির্ভুল করার প্রচেষ্টায় এবং সামঞ্জস্যতা বজায় রাখতে আমরা কঠোর মাননিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ করি। ক্লায়েন্টের কাছে পাঠানোর আগে প্রতিটি কাজই দ্বিতীয়বার নিরীক্ষা করা হয়। এছাড়া, আমাদের অনুবাদকদের নিয়মিত মূল্যায়ন করা হয় এবং কাজ সম্পর্কে সবসময় মতামত ও প্রতিক্রিয়া পাঠানো হয়। ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেসে আমরা বিশ্বাস করি কোনো জিনিসই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যথেষ্ট নয়, আর তাই প্রক্রিয়ার প্রতিটি স্তরে সর্বোচ্চ মানের নির্ভুলতা, পেশাদারিত্ব ও সেবাই কেবল আমাদের কাছে গ্রহণযোগ্য।

    একটি নতুন কাজ পাওয়া মাত্র আমাদের ইন-হাউজ প্রজেক্ট ম্যানেজার সেটাকে নিরীক্ষা করে। তারপর বিষয়বস্তু অনুসারে আমরা ‍অনুবাদক ও সম্পাদকের টিম নির্বাচন করি। সর্বোচ্চ পেশাদারিত্ব মান বজায় রেখে অনুবাদ করা হয়। এরপর দ্বিতীয় আরেকজন মাতৃভাষাভাষী ভাষাবিদ দিয়ে এটি সম্পাদনা করা হয় এবং প্রুফ সংশোধন করা হয়। সম্পাদনার পর চূড়ান্ত নিরীক্ষার জন্য অনুবাদটি আবার অনুবাদকের কাছে ফেরত পাঠানো হয়। ক্লায়েন্টের পর্যালোচনাও আমরা গুরুত্বের সাথে নেই।

    যেসব কাজে ডিটিপি (ডেস্কটপ পাবলিশিং) করতে হয়, সেসব ক্ষেত্রে আমরা ডিটিপির পর আবারো নিরীক্ষা করে দেখি লেখা সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা।

© ২০০৯ ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস, সকল স্বত্ত্ব সংরক্ষিত সাইট ডিজাইন ও তৈরি করেছে JB Softech.com