|
দোভাষ (মৌখিক অনুবাদ)
দোভাষ (Interpretation) মূলত মৌখিক অনুবাদ, কিন্তু এতে দ্রুত চিন্তা করতে হয় এবং তাৎক্ষণিকভাবে চিন্তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করতে হয়। দোভাষ হল মৌখিক ও ইশারা-ভাষার যোগাযোগকে যুগপৎভাবে (simultaneously) বা পরম্পরাক্রমে (consecutively) দুই বা ততোধিক ভিন্নভাষাভাষীর মধ্যে প্রকাশ করার বুদ্ধিবৃত্তিক সক্ষমতা। পেশাগত চর্চায়, দোভাষ বলতে বোঝায় এক ভাষারূপ থেকে অনুরূপ বা কাছাকাছি আরেক ভাষারূপে যোগাযোগে সহায়তা প্রদান করার কাজকে। দোভাষ অর্থ হল এই কাজের বাস্তব ফলাফল অর্থাৎ বক্তৃতা, ইশারা ভাষা, লেখা, অবাচনিক সঙ্কেত, বা অন্য ভাষারূপে বার্তা রূপান্তর করা। বিভ্রান্তি এড়াতে এই গুরুত্বপূর্ণ বৈশিষ্টটি লক্ষণীয়।
কার্যক্ষেত্রে, একজন দোভাষী হলেন সেই ব্যক্তি যিনি উৎস ভাষার চিন্তা বা প্রকাশকে “বাস্তব সময়ে” বা তাৎক্ষণিকভাবে উদ্দীষ্ট ভাষায় অবিকল প্রকাশ করেন। দোভাষীর কাজ হল উৎস ভাষাভাষী ব্যক্তি উদ্দীষ্ট ভাষাভাষী শ্রোতাদেরকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিচ্ছেন তার প্রতিটি শাব্দার্থিক উপাদান (স্বরভঙ্গি ও শব্দরূপ) এবং এর উদ্দেশ্য ও ভাবকে পৌঁছে দেওয়া।
একজন ভালো দোভাষী সত্যিই অমূল্য ব্যক্তি, আর তা না হলে সেটা হয় বিপর্যয়কর। আমাদের প্রতিটি সেবার মতই, আমাদের দোভাষীরা বাজারের সেরা দোভাষী, নিজ নিজ ভাষায় তাদের রয়েছে চমৎকার দখল এবং তারা সবসময়ই বজায় রাখেন সর্বোচ্চ গুণগতমান।
|