Home  
FONT HELP আরবি  বাংলা  ইংরেজি  হিন্দি  পাঞ্জাবি  স্প্যানীশ  উর্দু 

 

অনুবাদ কোনো যান্ত্রিক কাজ নয়, এটি একদিকে যেমন কলা আবার আরেকদিকে বিজ্ঞানও। বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় কারিগরি জ্ঞানের সাথে সাথে লেখার শৈল্পিক গুণের সংমিশ্রণেই সৃষ্টি হয় অনুবাদ। আর এ দু’য়ের মধ্যে যুৎসই ভারসাম্যই একটি ভালো অনুবাদ ও অসাধারণ অনুবাদের মধ্যে বিভক্তিরেখা টেনে দেয়।

‘ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস’ (Indus Translation Services) সেই ভারসাম্য অর্জন করেছে। এর একটি কারণ হলো এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে ভাষার প্রতি ভালোবাসা থেকে। এর প্রতিষ্ঠাতারা, যাদের একজন কবি ও কথাশিল্পী এবং অন্যজন ভাষা-শিক্ষক, ভাষার প্রতি নিজেদের অনুরাগকে অনুবাদ শিল্পে সঞ্চালিত করতে চেয়েছেন। ইন্দাস ট্রান্সলেশন টিম যে ভাষা সবচেয়ে ভালো করে জানেন, যে ভাষায় কথা বলতে বলতে তারা বড় হয়েছেন, সে ভাষা দিয়েই প্রথম কাজ শুরু করেন। এরপর থেকে তারা বিভিন্ন ভাষাকে অন্তর্ভ‍ুক্ত করে তাদের কর্ম পরিধি ও নেটওয়ার্ক বেইজকে আরো প্রসারিত করেন। এ সময়েও তারা তাদের শেকড়ের কথা মনে রেখে ভারতীয় উপমহাদেশের ভাষাগুলোর ওপর জোর দেন এবং সেখান থেকেই কর্ম পরিধির বিস্তার ঘটান।

মানসম্পন্ন অনুবাদের চাবিকাঠিও সেটাই- নিজের দক্ষতা যেক্ষেত্রে, সেক্ষেত্রে মনোনিবেশ করা। কিছু কিছু অনুবাদ সংস্থা চেষ্টা করে সবক্ষেত্রেই সেরা হতে, কিন্তু কোনো কোনোটা, যেমন ইন্দাস ট্রান্সলেশন, জানে নির্ভুল, পেশাদার অনুবাদের জন্য কি করতে হয়। এর জন্য প্রয়োজন উদ্দীষ্ট (টার্গেট-যে ভাষায় অনুবাদ করা হয়) ভাষায় বুৎপত্তি, বিষয়বস্তু সম্পর্কে গভীর জ্ঞান, অনুবাদ প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান এবং কাস্টমারের প্রয়োজন ও চাহিদার প্রতি নিবেদিতপ্রাণ সেবা।

আপনার জন্য একটি বড় সুবিধা হল ইন্দাস ট্রান্সলেশন সবসময় শুধুমাত্র মাতৃভাষাভাষী অনুবাদকদের দিয়ে অনুবাদ করিয়ে থাকে। আমরা সরাসরি উদ্দীষ্ট ভাষার ভাষাবিদদের সাথে কাজ করি, সেজন্য অন্য এজেন্সিদের দিয়ে কাজ করানোর অতিরিক্ত খরচ বেঁচে যায়। ‘মধ্যসত্ত্বভোগী’দের এড়ানোর ফলে আমরা আমাদের ব্যয় কমাতে পারি এবং কঠোরভাবে আমাদের সকল অনুবাদ কর্মের মান নিশ্চিত করতে পারি।

ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস যে কোনো ভাষা নিয়েই কাজ করে, কিন্তু আমাদের বিশেষত্ব হল ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণপূর্ণ এশিয়ার ভাষাসমূহে। আমরা কেবলমাত্র সেরা অনুবাদকদের নিয়েই কাজ করি, যাদের রয়েছে সংশ্লিষ্ট ভাষা ও বিষয়ে প্রমাণিত বুৎপত্তি ও দক্ষতা। ‍অনুবাদ শিল্পে বহুবছরের অভিজ্ঞতা, অমায়িক গ্রাহক সেবা, কাজের প্রতি অনুরাগই ইন্দাস ট্রান্সলেশনকে এনে দিয়েছে কলা ও বিজ্ঞানে ভারসাম্য সৃষ্টির অসামান্য দক্ষতা।

© ২০০৯ ইন্দাস ট্রান্সলেশন সার্ভিসেস, সকল স্বত্ত্ব সংরক্ষিত সাইট ডিজাইন ও তৈরি করেছে JB Softech.com