|
ডেস্কটপ পাবলিশিং
ব্যাপক অর্থে, ‘ডেস্কটপ পাবলিশিং’ (ডিটিপি) বলতে বোঝায় কম্পিউটার ব্যবহার করে পৃষ্ঠা সজ্জা, নকশা ও প্রকাশনা সংশ্লিষ্ট নানা ধরনের কর্মকাণ্ড। ডেস্কটপ পাবলিশাররা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে টেক্সট, ডাটা, ফটোগ্রাফ, চার্ট এবং অন্যান্য গ্রাফিক আর্ট বা ইলাস্ট্রেশনকে পেইজ ও অন্যান্য ডকুমেন্টের প্রোটোটাইপে রূপান্তর করে ছাপানোর উপযোগী করেন। এরপর তারা হাই রেজুল্যুশন প্রিন্টার ব্যবহার করে এসব ডকুমেন্ট প্রিন্ট করেন অথবা এগুলোকে প্রিন্ট ফর্মে বা ইলেকট্রনিক পদ্ধতিতে বাণিজ্যিক প্রিন্টারের কাছে পাঠিয়ে দেন। ডেস্কটপ পাবলিশারের কাজের তালিকায় আছে বই, প্রচারপত্র, ক্যালেন্ডার, ম্যাগাজিন, নিউজলেটার, সংবাদপত্র, প্যাকেজিং ও ফরম।
ইন্দাস ডেস্কটপ পাবলিশিংয়ের বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে, যা কেবল প্রথাগত বই বা কাগজ প্রকাশনার মধ্যেই সীমিত নয়। বিক্রয় প্রদর্শনী পয়েন্ট, প্রমোশনাল আইটেম, ট্রেড শোতে প্রচার সামগ্রী, রেটেইল প্যাকেজ ডিজাইন, আউটডোর বিজ্ঞাপন সেবাও আমরা প্রদান করে থাকি। আপনার ডেস্কটপ পাবলিশিং প্রয়োজন নিয়ে কথা বলতে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের রয়েছে পেশাদার ডেস্কটপ পাবলিশার টিম। আমরা যে কোনো ডিটিপি (ডেস্কটপ পাবলিশিং) সফটওয়্যার ব্যবহার করতে পারি। আমাদের দরও বেশ সুলভ।
|